Wednesday, 11 February 2015

Amar e ghor vangiache jeba,

Amar e ghor vangiache jeba,

(আমার এ ঘর ভাংগিয়াছে যেবা)
Ami badhi tar ghor
(আমি বাঁধি তার ঘর)
Apon korite kadia berai,
(আপন করিতে কাঁদিয়া বেড়াই,)
je more koreche por.
যে মোরে করেছে পর।
Amar e kul vangiache jeba,
(আমার এ কূল ভাংগিয়াছে যেবা,)
ami tar kul badhi,
(আমি তার কূল বাঁধি,)
Je geche bukete aghat hania
(যে গেছে বুকেতে আঘাত হানিয়া)
tar lagi ami kadi.
(তার লাগি আমি কাঁদি।।)
Se more dieche bishe vora ban,
(সে মোরে দিয়াছে বিষে ভরা বান,)
ami dei tare buk vora gan.
(আমি দেই তারে বুক ভরা গান।।)

Tuesday, 3 February 2015

আপনি পুরুষ হলে

আপনি পুরুষ হলে আপনাকে পৌরুষ কী তা বুঝতে হবে এবং আপনি নারী হলে নারীত্ব কী তা বুঝতে হবে। এই জ্ঞান ব্যতিরেকে আপনি নিজের জীবনের সাথে সাথে আশেপাশের অনেকগুলো জীবনকে যন্ত্রণায় পূর্ণ করে দিবেন। পুরুষ ও নারী মানুষ হলেও তারা সম্পূর্ণ ভিন্ন দুই সৃষ্টি। আপনাকে বুঝতে হবে।
আপনি পুরুষ হয়ে থাকলে আপনাকে মনে রাখতে হবে পুরুষ বলতে এখনকার মিডিয়ায় যেমন টাইট গেঞ্জির ফিগার দেখিয়ে আঙ্গুলে কিছু ঘুরিয়ে 'ড্যামকেয়ার' ভাব দেখিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা কেউ না। আপনি বেশি মুভিফ্রিক হয়ে থাকলে হয়ত শাহরুখ খান, ড্যানিয়েল ক্রেইগ, অনন্ত জলিল, মান্না, ডিপজলদেরকে পুরুষ মনে করবেন। আসলে পৌরুষ বলতে এসব ফিচলা ছ্যাচড়া বুঝায় না কিছুতেই। শাহরুখ খানের মতন বা অনেক মিডিয়া নাটুকের মতন হাঁটুগেড়ে ফুল হাতে কোন মেয়ের সামনে পড়ে যাওয়া পৌরুষ হয়, সমানে গুন্ডা পেটানোর নাটক দেখানো ছেলেগুলা বড়জোর রিকসাওয়ালা পেটাতে পারে কিন্তু ছিনতাইকারীর দিকে সাহস হয় না। যেসব ছেলেদের স্ত্রীরা অন্য পুরুষের মনোরঞ্জন করে তারা আদতে পুরুষই নয় এবং তাদেরকে দাইয়ুস বলা হয়। যেসব পুরুষ অন্য নারীদের দ্বারা মনোরঞ্জিত করে নিজেদের তারাও জাহান্নামের কীট হতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়।
পৌরুষ বুঝতে চাইলে আপনাকে বুঝতে হবে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অথবা আবু বকর, উমার, উসমান, আলী এবং সাহাবীদের (রাদিয়াল্লাহু আনহুম) জীবনকে। তারা উচিত স্থানে উচিত কাজ করতেন, ছ্যাবলামি করতেন না, তাদের বুকে আবেগ ছিলো, তারা ভালোবাসায় ভরপুর ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন, পরিবারের প্রতি দয়ার্দ্র ছিলেন। খেপে গিয়ে ঘরের দু'চারটা কাঁচের জিনিস ভেঙ্গে ফেলা পৌরুষ নয় বরং রাগকে সংযত করাই প্রকৃত পৌরুষ। সেই মানুষগুলো থাকলে তার আশেপাশের মানুষরা সাহস পেতেন, আত্মবিশ্বাস পেতেন। তারা অন্যায়ের প্রতি কঠোর ও পরিবারের প্রতি কোমল ও দয়ার্দ্র।
নারীত্ব বলতে ফ্যাভ্রিট ফুড এবং ফ্যাভ্রিট ঘটি-বাটি, ফ্যাভ্রিট মুভি-নায়ক-নায়িকা-গায়কদের নাম জানা, সন্তান ধারণ করতে পারা, যেখানে সেখানে পুরুষের আকর্ষণের বস্তু হতে পারা নয়। নারীত্ব একটি অন্যরকম ব্যাপার। নারীত্ব বুঝতে আপনাকে যেতে হবে খাদিজা, আয়িশা, ফাতিমা, আসিয়া, মারিয়াম (আলাইহিমুস সালাম) নামের মানুষগুলোর জীবন বুঝতে। তারা ছিলেন চরিত্রবতী, ন্যায়পরায়ন, ভালোবাসার আধার। তারা তাদের আশেপাশের পুরুষগুলোর জন্য শক্তি হিসেবে কাজ করেছিলেন। তারা সবাই জ্ঞানী ছিলেন, জ্ঞানের প্রতি উন্মুখ ছিলেন, সেই জ্ঞানকে ছড়িয়ে দিতেও তৎপর ছিলেন। চরিত্রবতী নারী তার স্বামীর জন্য, সন্তানের জন্য উৎসাহ ও প্রেরণাময়ী হয়।পুরুষ যখন স্ত্রীর কাছে যায় তখন তার উচিত শিশুদের মতন সরল হয়ে থাকা। কিন্তু বাইরে গেলে সে যেন হয় স্ত্রীর নির্ভরতার ও আত্মবিশ্বাসের মানুষ। কিন্ত স্বামী তার স্ত্রীর কাছে শিশুর মতন হয়ে থাকতে পারে যখন সেই স্ত্রী তার ভালোবাসায় স্বামীকে আচ্ছন্ন করে ফেলে। স্বামীরা যেমন কঠোর হয়ে কখনই স্ত্রীকে কিছু বুঝাতে পারেন না, স্ত্রীরা কোনদিনই কঠোর হয়ে স্বামীদের কনভিন্স করতে পারে না। ভালোবাসা ও যত্ন ছাড়া পারিবারিক জীবনে ভিন্ন কোন ল্যাঙ্গুয়েজ কাজ করে না।
পুরুষ ও নারী মানুষ হলেও তারা সম্পূর্ণ ভিন্ন দুই সৃষ্টি। নারী ও পুরুষের কিছু বেসিক ও খুব দরকারি ভিন্নতা একে অপরে বুঝে না। এই বিষয়ে একজন অমুসলিম লেখক John Gray খুব সুন্দর বই লিখেছেন: Men are from Mars and Women are from Venus, আপনি বিয়ে করেই থাকুন অথবা না করেই থাকুন, বইটি আপনাকে উপকার করবে। এমন টপিকে কোন বাংলা বইয়ের খবর আমরা এখনো জানিনা। বইটির ডাউনলোড লিঙ্ক: http://goo.gl/5t8MRX